স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনের সদস্য বৃন্দ।
১ জানুয়ারী শনিবার প্রথম প্রহরে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে পালিত করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের নির্বাহী সভাপতি শাহ গোলজার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খলিলপুর ইউনিয়ন এর নব নির্বাচিত চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওয়াহিদসিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, ৮নং ওর্য়াডে নব নির্বাচিত সদস্য আব্দুল্লা-আল আমীন, হাজী জসিম উদ্দিন,আব্দুল মুহিত, সাবেক সভাপতি আব্দুল মুমিন, এসোসিয়েশনের আরমান চৌধুরী, রিয়াজুল ইসলাম জাবেদ, যুগ্ন সম্পাদক জামাল হোসেন, সাংঘটনিক সম্পাদক শাহজানচৌধূরী, জালাল আহমেদ, সুয়েব মিয়া, হাফিজ জালাল, সালেহ আহমেদ লিমন, নিয়ামুল ইসলাম, তোফায়েল আহমেদ তারেক,ফয়েজউদ্দিন সামছু, তোফায়েল চৌধুরী, ওহিদুর রহমান, আশরাফ মিয়া,আবু নাসের রাব্বি, ফাহিম আহমেদ, শাহ মাহবুব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.