
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ইউনিয়ন পরিষদ নির্বাচন: শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর, মির্জাপুর, আশিদ্রোন, শ্রীমঙ্গল ও কালাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত ২৮ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
৩ জানুয়ারী সোমবার এ সময় নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা- ২০১৬ ভঙ্গের কারণে ৬ জন প্রার্থীকে পৃথক ৬ টি মামলায় মোট ২৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার। ভ্রাম্যমাণ আদালতকে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.