
স্টাফ রিপোর্টার॥ জুড়ী থানা পুলিশ মধ্যরাতে এএসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানার বেলাগাঁও থেকে জিআর ৫২/২১ এর পরোয়ানাভূক্ত আসামী জাহেদ আলী ওরফে জায়দুল ইসলাম (৩০) কে গ্রেফতার করা হয়। রবিবার ৯ জানুয়ারী গ্রেফতাকৃত জায়দুল ইসলাম জুড়ী থানার বেলাগাঁও গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।
অপরদিকে জুড়ী থানার আরেকটি অভিযানে এএসআই জোসেফ আহমদ জিআর ১১২/২১ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত আসামী গোপাল মাদ্রাজী (৫৫) কে গ্রেফতার করা হয়। আসামী গোপাল মাদ্রাজী জুড়ী থানার শিলুয়া চা বাগান এলাকার মৃত সামলু মাদ্রাজীর ছেলে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জানান জুড়ী থানা পুলিশের পৃথক দুটি আভিযানিক দল জিআর মামলায় পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.