
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে যুক্তরাজ্যের চ্যারেটি সংস্থা নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্টের সহায়তায় আত্মজন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৫ জানুয়ারী শনিবার সকালে বিভিন্ন চা বাগান ও বস্তি এলাকায় তারা এ শিতবস্ত্র বিতরণ করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মো: লাকী মিয়া, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, আত্মজন গ্লোবাল ওয়েলফেয়ার এর কার্যকরি সভাপতি মনজুরুল হক নোয়েল, আত্মজন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাংলাদেশ সভাপতি সিরাজুল ইসলাম দিপু।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.