বিশেষ প্রতিনিধি॥ বড়লেখায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে উপজেলা বিএনপি
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান সহিদ, ইষ্ট লন্ডন জাসাসের সেক্রেটারী আলিম উদ্দিন, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুবদল নেতা দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম, সফিকুজ্জামান প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.