
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলা ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারী শুত্রুবার উপজেলা পরিষদের হলরুমে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রমুখ।
উপজেলা ইনোভেশন কমিটি কর্তৃক প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য দিক-নির্দেশনা প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.