
স্টাফ রিপোর্টার॥ জেলা গোয়েন্দা শাখার একটি দল শ্রীমঙ্গল থানার রাজঘাট ইউনিয়নের বার্নিশবাড়ী সাকিনস্থ জয়শীল এর বসত ঘর থেকে ২৪ বোতল মদসহ পবন ভূমিজ (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পবন ভূমিজ শ্রীমঙ্গল থানার পুটিয়া চা বাগান এলাকার মনিন্দ্র ভূমিজের ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান শুক্রবার ২৮ জানুয়ারী নিষিদ্ধ ২৪ বোতল ভদকা মদসহ পবন ভূমিজ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি টিম। মাদক মুক্ত রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.