
আল আমিন আহমদ॥ জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি এম রাজু আহমদের চতুর্থ কবিতা গ্রন্থ "নীতিলহর" এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
২৯ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় জায়ফর নগর ইউনিয়ন হলরুমে জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় মোড়ক উন্মোচনে প্রধান অতিথি ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন জায়ফর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাংবাদিক আল আমিন আহমদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো বেলাল হোসাইন, বীমাকর্মী সাইফুর রহমাস প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.