
স্টাফ রিপোর্টার॥ র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় বিভিন্ন জেলা হতে আগত কয়েকজন মাদক ব্যবসায়ী কর্তৃক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সংবাদ প্রাপ্ত হলে ১ শ্রীমঙ্গল ক্যাম্পের আভিযানিক দলটি মৌলভীবাজার জেলার সদর থানাধীন ১ নং খলিলপুর ইউপিস্থ ওয়ান ব্যাংক লিমিটেড, শেরপুর শাখা’র সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুর রহমান ফকির (২৭), পিতা- মৃত আব্দুল খালিক, সাং- দক্ষিণ গনেশপুর চরারপাড়, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ’কে আটক করে এবং ঐ সময় কয়েকজন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে মোঃ আব্দুর রহমান ফকির (২৭) এর দেহ তল্লাশিকালে তার পরিহিত জ্যাকেটের সামনের ডান পকেট থেকে নীল রংয়ের পলিপ্যাকে রক্ষিত মোট ২৪৭০ পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ পূর্বক গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান ফকির (২৭) এবং পলাতক আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। জব্দকৃত গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটের মোট মূল্য আনুমানিক ৯,৮৮,০০০/- টাকা। এছাড়া গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা পলাতক আসামীর নাম- মোঃ আল-আমিন (৪০), পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ’সহ অজ্ঞাতনামা ২/৩ জন বলে জানায়।
মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধারকৃত আলামত, গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(খ)/৪১ ধারা মূলে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.