
স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রামে আব্দুল কাদির (৪৫) নামের এক ব্যক্তি ীত্মি হত্যা করেছেন। আব্দুল কাদির মৃত আব্দুল মন্নান এর বড় ছেলে।
১১ ফেব্রুয়ারী শুক্রবার পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল কাদির মানসিক রোগসহ বিভিন্ন রোগে প্রায় দুই বছর থেকে ভোগছিলেন। ২ মেয়ে বিয়ে দিয়েছেন এবং ১৭ এবং ৮ বছর বয়সের দুই ছেলে রয়েছে তার। দারিদ্রতার কারণে তার স্ত্রী গ্রামে বিভিন্ন বাড়িতে গৃহস্থালি কাজ করেন। কাজ শেষে বাড়িতে এসে নিজ ঘরের তীরের সাথে গলায় মাপলার পেছানো তার স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.