
আব্দুর রব,॥ বড়লেখার দক্ষিণভাগ ব্যাডমিন্টন এসোসিয়েশন আয়োজিত আমেরিকা প্রবাসী বাবরুল হোসেন আলমের পৃষ্ঠপোষকতায় ‘নাহিদা এন্ড নাহিমা মোটরসাইকেল এন্ড ফ্রিজ ব্যাডমিন্টন টূর্ণামেন্টে’র ফাইনাল মঙ্গলবার রাতে দক্ষিণভাগ গ্রামীণ ব্যাংকের পূর্ব মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে বড়লেখা ব্যাডমিন্টন এসোসিয়েশনকে ০১-০৩ সেটে হারিয়ে গাংকুল ‘আল মারজান জুটি’ চ্যাম্পিয়ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাবেক ফুটবলার আমির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সামছুল হকের সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএম সাদিকুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.