
স্টাফ রিপোর্টার॥ জুড়ী থানার এএসআই মহিউদ্দিন ভুইয়া, এএসআই জুসেফ আহমদ, এএসআই কামাল হোসেন, এএসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সিআর ২২/২২ (কুলাউড়া) এর পরোয়ানাভূক্ত আসামী ১. সেলিম মিয়া, পিতা আব্দুল খালিককে জুড়ী থানার পূর্ব বটুলী, সিআর ১৪৬/২১ (বড়লেখা) এর পরোয়ানাভূক্ত আসামী ২. মোঃ ছালাহ উদ্দিন ছবুরকে জুড়ী থানার জামকান্দি, জিআর ১১০/১৭ (জুড়ী) ও জিআর ৭১/২০ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত আসামী ৩. মোঃ কামরুল ইসলাম পিতা মৃত- রবাই মিয়াকে জুড়ী থানার দুর্গাপুর এবং ননজিআর ০৪/১৬ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত আসামী ৪. মোঃ আব্দুস সালাম ফরহাদ, পিতা সাদ উদ্দিনকে জুড়ী থানার দক্ষিণ বড়ডহর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
১৮ ফেব্রুয়ারী শুক্রবার জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান জুড়ী থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ননজিআর ও সিআর মামলায় মোট চারজন পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.