
স্টাফ রিপোর্টার॥ সিলেট বিভাগের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠা শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসা পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
হযরত শায়খে বর্ণভী (রহ:) ও ফিদায়ে ইসলাম রাহিমাহুল্লাহ'র মাকবারা জিয়ারতের মধ্য দিয়ে জামিয়া বরুণার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
২০ ফেব্রুয়ারি রবিবার পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জামিয়া বরুণার নায়বে ছদরে মুহতামিম আলহাজ্ব মাওলানা শেখ নূরে আলম হামিদী হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শেখ বদরুল আলম হামিদী হাফিজাহুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ হাদী আলম হামিদী, সহকারি শিক্ষা-সচিব মাওলানা শফিউল আলম, মাওলানা সাইফুর রহমান মাক্কী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা হিলাল আহমদ, মাওলানা জাবেদ আহমদ, হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, হাফিজ হাফিজুর রহমান আখন্দ প্রমুখ।
পরিদর্শন শেষে জামিয়ার দৃষ্টিনন্দন মসজিদে আবু বকরে ছাত্রদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে বলেন যতবারই বরুণাতে আসি নিজের মধ্যে অন্যরকম অনূভুতি কাজ করে। জামিয়া বরুণার যেকোনো কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.