
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ভারত থেকে গরু পাচার করে বাংলাদেশে প্রবেশকালে শ্রীমঙ্গল উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৩ গরু চোরাকারবারীকে আটক করেছে বিজিবি জোয়ানরা।
আটককৃত চোরাকারবারীরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার সিক্কা গ্রামের ওমর আলীর পুত্র শাহজাহান মিয়া (৩৪), নাহার চা বাগানের মহেন্দ্র বোনার্জির পুত্র উজ্জ্বল বোনার্জি (২৫) ও একই চা বাগানের মৃত মেলিয়া বোনার্জির পুত্র রামু বোনার্জি (৪৮) বলে জানা গেছে।
বুধবার ২৩ ফেব্রুয়ারী সকাল ৬ টার দিকে বিজিবি জোয়ানরা টহল দেয়ার সময় শ্রীমঙ্গল থানাধীন নাহার চা বাগান এলাকায় বাংলাদেশ সীমান্তবর্তী পিলার নং ১৯২৪/৪এস হতে বাংলাদেশের প্রায় ২ কিলোমিটার অভ্যন্তরে এ আটকের ঘটনা ঘটে। এসময় ধৃতদের কাছ থেকে একটি ভারতীয় গরু জব্দ করা হয়।
ধৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি মো. শামীম অর রশিদ তালুকদার বলেন, ধৃতদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করতে এসআই কামরুল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.