
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় “অতীতকে জানবো আগামীকে গড়বো” এই পতিপাদ্য বিষয় নিয়ে স্বাক্ষরতার সূবর্ণ জয়ন্তী ৫০ বছর পুর্তী এবং আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৬ এর বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর বৃহস্পাতিবার সকাল ১১ টায় জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান এর সভাপতিত্বে ও জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক হাজী শফিক আহমদ, তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, আওলামীলীগ নেতা আব্দুল কাদির দারা, জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ, শিক্ষক কবির আহমদ, শিক্ষিকা শর্মিলা দে, শবনম মূর্তারী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.