
স্টাফ রিপোর্টার॥ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ৭ম শাহদাত বার্ষিকী উপলক্ষে সদর উপজেলার গোরারাই বাজারে এক আলোচনা সভা ও দোয়ামাহফিল ৮ই সেপ্টেম্বর বৃহঃবার বিকেল ৫.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবু মিয়া চৌধরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদল নেতা আমিরুল ইসলাম সাহেদ, সৈয়দ নেফুর আলী, সাবেক মেম্বার আব্দুল আলী, শামিম আহমেদ সলিম, সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল মুমিন। উপস্তিত ছিলেন সাবেক পুলিশ অফিসার আব্দুল হক,রব্বান খান,জুনেদ আহমেদ, সেচ্ছাসেবক নেতা জাহিদুল ইসলাম,শিপন মিয়া,আব্দুল মুহিত,তরিক উদ্দিন,আব্দুস সামাদ,আশরাফ আহমেদ জুমেল,মিলাদ মিয়া ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ জালাল উদ্দিন, মোনাজাত পরিচালনা করেন গোরারাই জামে মসজিদের ইমাম মাওলানা দুরুদ আহমেদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.