বেসরকারী উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে-বাংলাদেশ ফিল্ড অফিস, কমলগঞ্জ শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ৫ জুলাই সোমবার কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: শাহিন শাহিদ আলী মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ, পৌর কাউন্সিলর আশরাফুল হক বদরুল, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এম, এ, ওয়াহিদ রুলু, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ইব্রাহীম মো: আব্দুহু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাকারিয়া হাবিব বিপ্লব প্রমুখ গণ্যমান্য ব্যক্তি। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ক্বারী মাও: এনাম উদ্দিন।
বেসরকারী উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে-বাংলাদেশ ফিল্ড অফিস, কমলগঞ্জ শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ৫ জুলাই সোমবার কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: শাহিন শাহিদ আলী মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ, পৌর কাউন্সিলর আশরাফুল হক বদরুল, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এম, এ, ওয়াহিদ রুলু, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ইব্রাহীম মো: আব্দুহু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাকারিয়া হাবিব বিপ্লব প্রমুখ গণ্যমান্য ব্যক্তি। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ক্বারী মাও: এনাম উদ্দিন। কমলগঞ্জ প্রতিনিধি॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.