
জুড়ী প্রতিনিধি॥ সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় মোঃ মইনুল ইসলাম (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার ৮ এপ্রিল স্থানীয় সময় রাত প্রায় ৮টায় সৌদি আরবের ওয়াদি আল দাওয়াছির রাজ্যের আল-সোলাইল নামক স্থানে ঘটেছে।
মইনুল জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল (কাটাটিলা) গ্রামের বাসিন্দা মরহুম নোয়াব আলীর একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, ৩ বছর বয়সের এক ছেলে ও ৪ বছর বয়সের এক মেয়ের জনক মইনুল প্রায় ৬ বছর থেকে সৌদি আরব কর্মরত আছেন। শুক্রবার রাতে মসজিদে তারাবীহির নামাজ পড়ে বাই সাইকেল চালিয়ে তিনি বাসায় ফিরছিলেন। পথিমধ্যে একটি প্রাইভেট কার পিছন থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সাথে সাথে গাড়ীর চালক গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মইনুলকে মৃত ঘোষণা করেন।
সাগরনাল ইউনিয়নের ইউপি সদস্য জুনেদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মইনুলের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.