
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৯ কেজি গাঁজাসহ সুরঞ্জন বিশ্বাস নামে এক মাদক কারবারি আটক হয়েছে। আটক সুরঞ্জন বিশ্বাস উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ (ডিগাপাড়া) গ্রামের বিক্রম বিশ্বাসের ছেলে।
১২ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবিরের নেতৃত্বে এসআই আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই সোহেল ও মোক্তাদিরসহ পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকা থেকে মাদক কারবারি সুরঞ্জন বিশ্বাসকে আটক করে। এ সময় আটককৃতের কাছ থেকে ৮ কেজি ৮২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার জানান, বিশেষ অভিযানে ৮ কেজি ৮২০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেফতার হওয়া আসামিকে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.