স্টাফ রিপোর্টার॥ সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা উদযাপন করছেন প্রায় শতাধিক পরিবার।
১২ সেপ্টেম্বর সোমবার সকাল ৭ টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউজ এলাকার একটি বাসার ছাদে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থানের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা নামাজ আদায় করেন।
ঈদের এই জামাতে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকায় একই জামাতে তারা নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।
এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক ঈদের নামায আদায় করার খবর পাওয়া গেছে। নামাজ আদায়ের পর পশু কুরবানী দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.