
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ প্রতি বছরের ন্যায় এবারও শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্র ৫ শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
২ মে সোমবার শ্রীমঙ্গলস্থ মিশন রোডের নিজ বাসায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবেদ হোসেন, ইউপি সদস্য বেলাল আহমেদ সহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.