
স্টাফ রিপোর্টার॥ জুড়ী থেকে কুলাউড়ায় প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে টিলার নিচে বিদ্যুতের তারে লেগে আহত হয়েছে এক তরুণী। ঝলসে গেছে বুক পেট।
শনিবার ৭ মেহাসপাতালের জরুরী বিভাগে মুমুর্ষ অবস্থায় ওই তরুণী জানান, এক সপ্তাহ আগে জীবন নামের একটি ছেলের সাথে মুঠোফোনে পরিচয় হয় তাঁর। ঈদের আগে জুড়ী থেকে কুলাউড়া শহরে গিয়ে জীবনের সাথে দেখা করেন। ৭ মে শনিবার দুপুরে খালাতো বোনের সাথে আবার জুড়ী থেকে সিএনজিচালিত অটোরিকশা করে কুলাউড়ার জয়চণ্ডী এলাকায় জীবনের সাথে দেখা করতে যান। জীবনের সাথে আরেকটি ছেলে ছিলো। জীবন ও তাঁর সাথে থাকা ছেলেটি তাদেরকে স্থানীয় গাজীর মোকাম নামে পরিচিত একটি মাজারে নিয়ে যান। মাজারটি টিলার ওপর অবস্থিত। এরপর কিভাবে কি হলো নিজে বলতে পারেন নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.