
স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মদ খেয়ে মাতলামি ও পুলিশের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ গ্রেফতার করা হয়। ২৫ মে বুধবার রাতে তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে মদ খেয়ে মাতলামি শুরু করেন সুমন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। তখন তাদের সঙ্গে অশোভন আচরণ করেন সুমন। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন মদ খেয়ে মাতলামি করায় সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.