
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুল ও ফলজ গাছের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার ২০ সেপ্টেম্বর সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এসব চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজধানীর ইনডিপেনডেন্ট ইনভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হারুনুর রশীদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ, সবুজ শিক্ষা প্রকল্পের গবেষণা কর্মকর্তা তানভীরুল আরেফিন লিংকন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক শ্যামল দেববর্মা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.