
আউয়াল কালাম বেগ॥ খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন" এ স্লোগানে মৌলভীবাজারের রাজনগরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়
বেসরকারি সংস্থা সেন্টার ফর নেচারেল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) বাংলাদেশের ‘সূচনা প্রকল্পের সার্বিক সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ১৫ জুন বুধবার’এর আয়োজন করে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহাজাহান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর এর সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা মো. ইমরান মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল মিয়া ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ আফজালুর রহমান। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক এনজিও প্রতিনিধিবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.