
স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে বড় ভাইয়ের ভাড়াটিয়া মানুষ কর্তৃক ছোট ভাইকে মারার অভিযোগ পাওয়া গেছে।
জুড়ী থানায় অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৫ জুন রাতে উপজেলার জায়ফর নগর গ্রামের বাসিন্দা আব্দুল হাছিব কুলাউড়া যাওয়ার পথে ভূয়াই নামক স্থানে আপন বড় ভাই আব্দুল কালামের কিছু ভাড়াটে মানুষ তাকে মারধর করে রাস্তায় ফেলে যায়।পথচারীরা তাকে রাস্তা থেকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এরপর জুড়ী থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন তিনি। অভিযোগ দেওয়ার ৩ দিন অতিবাহিত হলে ও মামলা নতিভূক্ত হয়নি।
আব্দুল কালাম ও আব্দুল হাছিবের অপর দুইভাই আব্দুল বাছিত ও মালিক মুন্না বলেন,তাদের পৈতিক সম্পত্তি নিয়ে আব্দুল কালামের সাথে দীর্ঘদিন থেকে সমস্যা চলছে। আব্দুল বাছিত ও আব্দুল হাছিব বিদেশে থাকাকালীন সময়ে যা টাকা বেতন পেয়েছেন সবটাকা আব্দুল কালামের কাছে দিয়েছেন,দেশে এসে এসব টাকার হিসাব চাইলে আব্দুল কালাম ক্ষিপ্ত হয়ে তাদের উপর মামলা দিচ্ছে।বড় ভাই হয়ে ছোট ভাইকে প্রাণে মারার উদ্দ্যেশে এভাবে ভাড়াটিয়া দিয়ে মারতে পারে এ ঘটনা ইতিহাসে কলংকিত বলেও আক্ষেপ করেন অপর দুই ভাই ।
জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী বলেন,অভিযোগ পেয়েছি,একজন সাব ইন্সপেক্টরকে তদন্তের দায়িত্ব দিয়েছি,এর পর ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.