মৌলভীবাজারের মাধবকুন্ড জলপ্রপাতের পানিতে গোছল করতে নেমে ঢাকা ক্যামবিয়ান কলেজের ২য় বর্ষের ছাত্র জসিম শেখ রবিবার বিকেল ৪ টায় নিখোঁজ হয়। পরে সিলেট থেকে একটি স্পেশাল ডুবুরী দল প্রায় ১৮ ঘন্টাপর গতকাল ১২ আগষ্ট সোমবার সকাল ১০ টায় জসিমের মৃতদেহ কুন্ডের নীচ থেকে উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছটিতে ঢাকা ক্যামবিয়ান কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থী মাধবকুন্ড জলপ্রপাতে বেড়াতে আসে। বিকেল ৪ টার দিকে জসিম ও তার সহযোগিরা পানিতে গোসল করতে নামলে এক পর্যায়ে জসিম পানিতে ডুবে যায়। নিহত জসিম গাজীপুরের টঙ্গির এরশাদ নগর গ্রামের আশিক শেখের ছোট ছেলে। পুলিশ জসিমের লাশ আত্মীয় স্বজনের কাছে হস্থান্তর করলে তারা বাড়ীতে নিয়ে যান।
মৌলভীবাজারের মাধবকুন্ড জলপ্রপাতের পানিতে গোছল করতে নেমে ঢাকা ক্যামবিয়ান কলেজের ২য় বর্ষের ছাত্র জসিম শেখ রবিবার বিকেল ৪ টায় নিখোঁজ হয়। পরে সিলেট থেকে একটি স্পেশাল ডুবুরী দল প্রায় ১৮ ঘন্টাপর গতকাল ১২ আগষ্ট সোমবার সকাল ১০ টায় জসিমের মৃতদেহ কুন্ডের নীচ থেকে উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছটিতে ঢাকা ক্যামবিয়ান কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থী মাধবকুন্ড জলপ্রপাতে বেড়াতে আসে। বিকেল ৪ টার দিকে জসিম ও তার সহযোগিরা পানিতে গোসল করতে নামলে এক পর্যায়ে জসিম পানিতে ডুবে যায়। নিহত জসিম গাজীপুরের টঙ্গির এরশাদ নগর গ্রামের আশিক শেখের ছোট ছেলে। পুলিশ জসিমের লাশ আত্মীয় স্বজনের কাছে হস্থান্তর করলে তারা বাড়ীতে নিয়ে যান। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.