মনু নদীর মৌলভীবাজা রক্ষা বাঁধ সুরক্ষায় আনসার ভিডিপি
স্টাফ রিপোার্টার॥ মনু নদীর মৌলভীবাজার শহর রক্ষা বাঁেধর সুরক্ষায় আনসার ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। চলমান বন্যা পরিস্থিতিতে নির্মাণাধীন বাঁধ ও অস্থায়ী বাঁধ অনাকাঙ্খীত কারণে বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া থেকে রক্ষার্থে এমন উদ্যোগ নেওয়া হয়।
রবিবার ১৯ জুন রাত থেকে মৌলভীবাজারের মনু নদীর পানি বাড়তে শুরু করলে জনগনের জানমাল রক্ষায় তাৎক্ষনিক আনসার ভিডিপি সদস্যদের মোতায়েন কার্যক্রম গ্রহণ করা হয়। বাঁধের দীর্ঘ এলাকা জুড়ে মনু নদীর উচ্চতা ও গতিপ্রকৃতি অবলোকন করাসহ নির্মাণাধীন নান্দনিক স্থাপনা সমূহ রক্ষণাবেক্ষন,নির্মাণাধীন স্থানে অনাকাঙ্খিত নদীর পানি প্রবেশ হওয়া ঠেকানো এবং সাধারণ মানুষের জনসমাগম এড়াতে বাহিনীর সদস্যগণ মোতায়েন রয়েছে।
ওই এলাকা পরিদর্শনে যান আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো: সেফাউল হোসেন। সহ জেলা কমান্ড্যান্ট মো: ফরিদ রহমান,সদর উপজেলার কর্মকর্তা মো:মামুনুর রশিদ, প্রশিক্ষক সঞ্জয় কুমার সিংহ এবং জেলা মনিটরিং মাঠকর্মী সুজিত দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন