
কুলাউড়া অফিস॥ কুলাউড়া জুনিয়র হাই স্কুলের ৭ম শ্রেনির মেধাবী ছাত্র আমিনুল ইসলাম সিজান ১৪ সেপ্টেম্বর পিডিবির দায়িত্বহীনতার কারনে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মেধাবী ছাত্র সিজানের অকাল মৃত্যুতে কুলাউড়া ক্লাবের আয়োজনে ২০ সেপ্টম্বর জুনিয়র হাই স্কুলে এক শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কুলাউড়া ক্লাবের সভাপতি অপু মির্জার সভাপতিতে¦ ও ছাত্র নেতা কামরান আহমদ কিবরিয়ার পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রেল শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহিম, জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র চন্দ, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক এম. আতিুকর রহমান আখই, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ সামসুদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারন সম্পাদক তুহিন্জ্জুামান ইয়াকুব, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির মহাসচিব ইউসুফ আহমদ ইমন, সংবাদকর্মী হাবিবুর রহমান সুজন, আমিনুল ইসলাম সিজানের পিতা সমেদ আলী, কুলাউড়া ক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল আলী শাওন। এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া ক্লাবের সহ সভাপতি ইস্তাক আহমদ শাওন, শাহ্ নেওয়াজ তাসনিম, যুগ্ম সাধারন সম্পাদক শাওন আহমদ, অনিক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম নাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্যাহ্, নাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হৃদয় চন্দ্র দাস, সহ দপ্তর সম্পাদক তৌকির আহমদ, প্রচার সম্পাদক আবিদুর রহমান সানি, সহ প্রচার সম্পাদক সাকিব আহমদ পারভেজ, মোঃ রেজা, ক্রিড়া সম্পাদক এবাদুর রহমান সাকিব, সহ ক্রিড়া সম্পাদক আল-আমিন, অর্থ সম্পাদক আরশাদ মাহমুদ পলক, সহ অর্থ সম্পাদক রাজন পাল রাজু, সাংস্কৃতিক সম্পাদক আরজান আহমদ, সহ সাংস্কৃতিক সম্পাদক সামছুল ইসলাম রাহী, অফিস সম্পাদক অনিক আহমদ ও ইমরান ইসলামসহ সকল নেতৃবৃন্দ-ছাড়াও পিন্স ক্লাবের সদস্যবৃন্দ।
সভা শেষে সিজানের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.