
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যা কবলিত কর্মহীন মানুষের মাঝে “আমার বাংলা সমাজ কল্যাণ সংস্থা মৌলভীবাজার” এর উদ্যোগে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
২৮ জুন মঙ্গলবার বিকাল ৩টায় জুড়ী রেল কলোনির শুকনো স্থানে বিভিন্ন এলাকার কর্মহীন বন্যার্ত মানুষকে জড়ো করে এনে এসব নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মোঃ জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সাংবাদিক ফখরুল ইসলাম, গণমাধ্যম ও অনলাইন সম্পাদক তোফায়েল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউছার আহমদ সহ প্রচার সম্পাদক কামরুল ইসলাম সুলতান, আহমেদ কবির, মোঃ আবু তাহের ভূঁইয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.