উজানে বৃষ্টিপাত হয়নি, তিন উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দীর্ঘস্থায়ী বন্যায় ভোগান্তিতে সাধারণ মানুষ

July 2, 2022,

স্টাফ রিপোর্টার॥ গত ২ দিন উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে কোন ভাবেই পানিবন্দী সাধারণ মানুষের ভোগান্তি কমছেনা। তিন উপজেলায় ৫৮ হাজার ৩শত ৯টি পরিবারের ২ লক্ষ ৬৫ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। দীর্ঘস্থায়ী বন্যার কারণে পানিবাহিত রোগ ও দূষিত পানির মাধ্যমে মানবদেহে সংক্রামিত হচ্ছে।

যারা গৃহহারা হয়ে ১২৯টি আশ্রয় কেন্দ্র বা উঁচু স্থানে উঠেছেন তাদের বাড়ি ফিরা এখনও অনিশ্চিত রয়েছে। আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীরা প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাচ্ছেন। তবে যারা বাড়ি-ঘরে পানিবন্দী রয়েছেন বা উঁচুস্থানে আশ্রয় নিয়েছেন তাদের কাছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যাচ্ছে না।

জেলা প্রশাসন জানায়, বন্যায় এ পর্যন্ত ১৪ হাজার ৩শত ৯টি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। আশ্রয় কেন্দ্রে শিশু ও নারী মিলে ২১ হাজার মানুষ বসবাস করছেন। বন্যা দুর্গত এলাকায় সরকারি ভাবে ত্রাণ বিতরণের পাশাপাশি বেসরকারি ভাবে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান রান্না করা খাবার বিতরণ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com