
কুলাউড়া অফিস॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী কোনাগ্রামের ১৮২০নং মেইন পিলার সংলগ্ন এলাকা থেকে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে ফুলতলা বিজিবি ক্যাম্পের নায়েক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল টহল রত সদস্যরা উল্লেখিত স্থানে পৌছালে কোনাগ্রামের মাদক ব্যবসায়ী মখলিছের হাতে বহনকৃত ৬৬ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক নিয়ামুল কবির বলেন মাদক ব্যবসায়ী মখলিছের বিরুদ্ধে জুড়ী থানায় লিখিত এজাহার দেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.