
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের পি,ই,সি ও জে,এস,সি এবং এস, এস, সি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারি ২০১৫/১৬ সালে ২২১ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসীন।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম।
পরে পরীক্ষায় কৃতিত্ব ছাড়াও বিভিন্নভাবে স্কুলের সুনাম ধরে রাখার ক্ষেত্রে ২২১ জন শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.