মৌলভীবাজারে সাবেক পৌর চেয়ারম্যানদের নামে পশু কোরবানী

July 11, 2022,

স্টাফ রিপোর্টার॥ প্রতি বছরের মত এবারও মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মৃত্যুবরণকারী সাবেক পৌর চেয়ারম্যানদের নামে পশু কোরবানি দেয়া হয়েছে।
রোববার ১০ জুলাই সকালে এ কোরবানি দেওয়া হয়। মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার পৌরসভাকে এই পর্যায়ে নিয়ে আসতে যারা অবদান রেখেছেন সেসব পৌর চেয়ারম্যানদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে পশু কোরবানি দেওয়া হয়েছে।
ইসলামের রীতি অনুযায়ী কোরবানিতে ৭ জনের নাম দেওয়া হয়েছে। তারা হলেন হযরত মোহাম্মদ (স.) মৃত্যুবরণকারী পৌরসভার সাবেক ৬ পৌর চেয়ারম্যান, সৈয়দ মহসিন আলী, সৈয়দ সরফরাজ আলী, আব্দুর রাজ্জাক, রশীদ মিয়া, সাজ্জাদুর রহমান পুতুল ও মাহমুদুর রহমান।
তিনি আরও জানান, যারা ঈদের দিন ছুটি না কটিয়ে বর্জ্য অপসারণসহ পৌরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন, সেসব পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com