মৌলভীবাজারের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সেমিনার ও সংবর্ধনা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান শহরের ইনফিনিটি ম্যাথ সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই শুক্রবার বিকেলে ইনফিনিটি ম্যাথ সেন্টারের সার্বিক সহযোগিতায় ও মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনফিনিটি ম্যাথ সেন্টার এর পরিচালক আহমদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ এর সহযোগী অধ্যাপক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রাফি উদ্দিন (নিজাম)। বিশেষ অতিথি মৌলভীবাজার জেলার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ মুহিবুর রহমান।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট, কুয়েট, চুয়েট, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা কেনো উচ্চ শিক্ষায় পিছিয়ে তার বিভিন্ন কারণ ও কিভাবে তা থেকে উত্তোরণ হওয়া যায় এবং কিভাবে মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দিকে ধাবিত করা যায় তার বিষদ আলোচনা করেন।
বক্তারা মৌলভীবাজার জেলার যারা উচ্চ শিক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে তাদের সবাইকে নিয়ে একটি ছাত্রকল্যান পরিষদ গঠন করে মৌলভীবাজার জেলায় এরকম সেমিনার আরও বড় পরিসরে করার আগ্রহ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য ইনফিনিটি ম্যাথ সেন্টার মৌলভীবাজার এর পক্ষ থেকে মেডিকেল, পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এবং বিভিন্ন মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজার জেলা হতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।



মন্তব্য করুন