
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সংখ্যালঘুদের সুরক্ষা আইন,অর্পিত সম্পত্তি প্রত্যপন,পার্বত্য শান্তি চুক্তি পার্বত্য ভূমি কমিশন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ,বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার ১৬জুলাই বিকাল ৩ ঘটিকায় শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক দ্বিজেন্দ্র লাল রায় এর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য জহর তরফদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য সচিব সমীরণ সরকার, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, নারী ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জয়শ্রী চৌধুরী শিখাসহ প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি শহরের হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ আখড়া থেকে বের হয়ে মৌলভীবাজার সড়ক পদক্ষিন করে চৌমোহনা চত্বরে গিয়ে শেষ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.