আগরতলায় কবি সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশ আসাম ও ত্রিপুরার কবিরা
স্টাফ রিপোর্টার॥ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো জমজমাট কবি সম্মেলন। বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক স্তরের এই কবি সম্মেলনের পরিচালনায় ছিলেন কবিমঞ্চের আগরতলা শাখার সম্পাদিকা কবি- সাংবাদিক সুমিতা বর্ধন। অতিথিদের হাত ধরে উন্মোচিত হলো বাংলাদের অধ্যাপক ডাঃ আল মাহতাব (স্বপ্নীল) এর পদ্মাসেতু গ্রন্থ ও অন্যান্য কবিদের কাব্য গ্রন্থ।
১৮ জুলাই সোমবার বিশিষ্ট শিক্ষাবিদ কবি নিয়তি রায় বর্মনের পৌরহিত্যে ১৭ জুলাই রবিবার অনুষ্টানের শুরুতেই সম্মানিত করা হয় বাংলাদেশ ও আসাম থেকে আগত আমন্ত্রিত কবিদের। এদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কবি সাংবাদিক সবুজ ইফনুস, কবি গবেষক, আবৃত্তিকার বাংলাদেশ তাপস কর্মকার, কথাসাহিত্যিক কবি লেখক আমির হুসেইন বাংলাদেশ, কবি সাংবাদিক করিমগঞ্জ আসাম তাপস পাল, ধর্মনগ ত্রিপুরা কবি মধুমঙ্গল সিনহা,কবি- প্রাবন্ধিক ত্রিপুরা বীথিকা চৌধুরী, লেখক ত্রিপুরা বিশিষ্ট শিক্ষাবিদ মায়া মুখার্জি, বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক পুলক কান্তি ধর।
অতিথি বৃন্দের হাত ধরে এদিনের অনুষ্ঠানে উন্মুচিত হলো সুমিতা বর্ধনের সম্পাদনায় কবিমঞ্চের মুখপত্র কবিতা কুঞ্জ ও সাহিত্য পত্র সুমিতা। পাশাপাশি আমন্ত্রিত কবি মধুমঙ্গল সিনহার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার উনিশ তম কাব্যগ্রন্থ মেয়েকর ছেয়াৎ বইটি ও উন্মোচন করা হয় অনুষ্ঠানে।
উল্লেখ্য যে বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ডাঃ আল মাহতাব (স্বপ্নীল) এর পদ্মাসেতু গ্রন্থটির এদিন শুভ মোড়ক উন্মুচন করা হয় এই অনুষ্টানের আমন্ত্রিত কবি সাহিত্যিকএর হাত ধরে। এর পর শুরু হয় অনুষ্ঠানে কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর। পাশাপাশি ছিল আবৃত্তি শিল্পী ও সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় কবিদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন সুধীন দাসগুপ্ত, রূপসী দাস,রতœপ্রভা গাঙ্গুলি, পায়েল দেব, দীপশি দে,সঙ্গীত শীল, অনুপ দেবনাথ,শ্যামল দে,মৌসুমি কর, সুচিত্রা দাস। আবৃত্তি পরিবেশন করেন পার্থসারথী চক্রবর্তী, সাওলি রায়, মুজাহিদ রহমান।
সঙ্গীত পরিবেশন করে জিরনিয়া সাংস্কৃতিক সংস্থা, কৃষ্টি বন্ধন সাংস্কৃতিক সংস্থা, সঙ্গীতারতি সঙ্গীত শিক্ষা কেন্দ্র, জয়জয়ন্তী কলা কেন্দ্র। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করে প্রশংশিত হন সুশীল দে। সঞ্চালক নন্দিতা ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানের সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়।



মন্তব্য করুন