ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করছে মৌলভীবাজার ভোক্তা-অধিকার অধিদপ্তর

July 19, 2022,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় ১৯ জুলাই মঙ্গলবার মৌলভীবাজার শহরের চৌমুহনা, কোর্ট রোড, সেন্ট্রাল রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়।
সাম্প্রতিক সময়ে অতিরিক্ত গরম ও লোডশেডিং এর কারণে ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসায়ীরা অতিরিক্ত দামে ফ্যান, চার্জ লাইট, চার্জার ফ্যান বিক্রয় করছেন এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক আজকের অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করা, যথাযথভাবে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোর্ট রোডে অবস্থিত মুন ইলেকট্রিককে ৫ শত টাকা, চৌমুহনাতে অবস্থিত আনছার ইলেকট্রিককে ২ হাজার টাকা, সেন্ট্রাল রোডে অবস্থিত চৌকুস ইলেকট্রিক্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও সয়াবিন তেলের দাম ১৭/০৭/২০২২ খ্রি: তারিখ থেকে লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে বিক্রি করার কথা, যেখানে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮০ টাকার জায়গায় ৯১০ টাকা এবং ১ লিটার ১৯৯ টাকার স্থলে ১৮৫ টাকা বিক্রি করবে খুচরা ব্যবসায়ীরা। এই বিষয়টিও নিশ্চিত করা জন্য তদারকি দল কাজ করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে সকল ইলেকট্রনিকস ব্যবসায়ীদের ন্যায্য দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করা এবং ক্রয় ও বিক্রয় ভাউচার সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়। সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com