
আল আমিন আহমদ॥ জুড়ীতে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে কবিতা কলিতা (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার ১৯ জুলাই সকাল ৯ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামে ঘটেছে।
জানা যায়, পশ্চিম জুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাবেক ভিজিটর (অবঃ) কবিতা কলিতা হরিরামপুর গ্রামে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ছোট ভাই পার্থ কলিতার বাড়ীতে বাস করতেন। ঘটনার সময় তিনি একটি মেশিনে কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জেলার রাজনগর উপজেলার বাসিন্দা কবিতা চাকরীর সুবাধে দীর্ঘদিন থেকে জুড়ীতে বসবাস করছেন। তার স্বামী আগেই মারা যান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.