কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

July 20, 2022,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ২০ জুলাই কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে সকাল ১০ ঘটিকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ঐ শিশুর নাম জীবন কর। সে মধ্যভাগ গ্রামে ইবন করের ছেলে।
ছেলেটির বাবা ইবন কর বলেন, পরিবারের সবার অগোচরে তার ছেলে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১ ঘণ্টা পর তাকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ এনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com