সিলেট রেঞ্জের ডিআইজি মৌলভীবাজার জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন

July 20, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন করেছেন জনাব মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট। ডিআইজি মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বুধবার ২০ জুলাই এসময় ডিআইজি জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি জেলা বিশেষ শাখার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম নেতৃত্বে ডিআইও-১ আব্দুল হাই চৌধুরী জেলার বিশেষ শাখার বিভিন্ন কার্যক্রমসমূহ ডিআইজি সম্মুখে তুলে ধরেন।
পরে জেলা বিশেষ শাখার সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন পূর্বক ডিআইজি সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কাজের ধারা অব্যাহত রাখার নির্দেশ দেন।
মৌলভীবাজার জেলা বিশেষ শাখার বার্ষিক পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান ও জেলা বিশেষ শাখায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com