মোঃ ছাদিকুর রহমান আর নেই : বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জানাযা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভার সাবেক আমীর, মৌলভীবাজার প্রাইম কেজি এন্ড জুনিয়ার হাই স্কুলের বর্তমান প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত), শাহ মোস্তফা একাডেমির সাবেক সিনিয়র শিক্ষক, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামের বাসিন্দা মরহুম মোঃ খুরশেদ মিয়া সাহবের পুত্র মো: ছাদিকুর রহমান (৫২) ২০ জুলাই ভোর সাড়ে পাঁচটায় ঢাকাস্থ মহাখালী ক্যান্সার হাসপাতালে ইন্তেকাল ফরমাইয়াছেন।
মরহুমের জানাযার নামাজ, বুধবার সন্ধ্যা ৭:৪৫ মিনিটে কমলগঞ্জ নিজ গ্রামে শাহী ঈদগাহ ময়দানে (বকস বাড়ীর নিকটে) অনুষ্ঠিত হয় জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল মান্নান।
জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। দাফন শেষে জিয়ারতে অংশগ্রহণ করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা দক্ষিণের আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান, সিলেট মহানগরী আ্যসিসটেন্ট সেক্রেটারি এডেেভাকেট মোঃ আবদুর রব প্রমুখ।
জেলার প্রতিটি উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ছাত্র-শিক্ষক ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন প্রিয় ছাদিক ভাইকে। মহান আল্লাহ যাতে রহম করেন, আখেরাতের সর্বোচ্চ মাকাম দান করেন ও প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন এই আকুতি ছিল সবার কণ্ঠে। মরহুম ৪ ভাই ও ৪ বোনের মধ্যে ছিলেন সবার বড়। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।-প্রেস বিজ্ঞপ্তি



মন্তব্য করুন