
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে কাতার ফেরত আকলিমা আক্তার আখি হত্যার এজাহারভুক্ত আসামি পারভেজ মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল কুমিল্লা রেলওয়ে স্টেশনে পারাবত এক্সপ্রেস ট্রেন থেকে আসামি পারভেজকে গ্রেফতার করে।
পারভেজ কচুয়া উপজেলার চক্রা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এ ঘটনায় ১৯ জুলাই উপজেলাধীন ভূনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামের মৃত আকলিমা আক্তার আখির পিতা আবুল কাসেম বাদি হইয়া শ্রীমঙ্গল থানায় মামলা করেন।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান,গ্রেফতারকৃত আসামি পারভেজ কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.