
আব্দুর রব॥ নড়াইলের লোহাগড়ায় ফেসবুক পোষ্টে কথিত ধর্মীয় অবমাননার জেরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, মামলা ও সাভারে কলেজ শিক্ষক হত্যার প্রতিবাদে তরুণ সনাতনী সংঘ (টিএসএস) জুড়ী উপজেলা শাখা ২১ জুলাই বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। জুড়ী নিউ মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল মোদক। পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র দাস, তরুণ সনাতনী সংঘ পশ্চিম জুড়ী ইউনিয়ন শাখার সভাপতি সুমন দে প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.