কমলগঞ্জে রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

July 26, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির ৬ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার ২৫ জুলাই বেলা সাড়ে ১১টায় ভানুগাছ রেওলয়ে স্টেশনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সাজিদুর রহমান সাজু, শাহীন আহমেদ, নির্মল এস পলাশ, সমাজসেবক আসিফ নিয়াজ রনি, নজরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, হৃদয়ে কমলগঞ্জ-এর সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী বলেন, ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত মহিউদ্দিন রনির সকল দাবির প্রতি তাদের সমর্থন থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com