
স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলায় চুরির ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। জুড়ীতে চুরি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া চুরিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ১৮ জুলাই উপজেলার কামিনীগঞ্জ বাজারের চুরি ঘটনায় পুলিশের অভিযানে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ২৬ জুলাই রাতে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জডড়িত জাবেদ আহমেদকে গ্রেফতার করা হয়। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাঁও গ্রামের জামাল মিয়ার ছেলে। এই নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
জুড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর দিক নির্দেশনায় চুরির ঘটনায় জুড়ী থানার মামলা নং- ০৮(০৭)২২ এর আসামী জাবেদ আহমেদকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, কামিনীগঞ্জ বাজারের চুরির ঘটনায় এই নিয়ে জাবের আহমেদ সহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। চুরি প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.