বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি ও বিদ্যুৎ খাতের অংশীদারদের সাথে আলোচনা সভা

July 26, 2022,

স্টাফ রিপোর্টার॥ বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় মৌলভীবাজার জেলায় জ্বালানি ও বিদ্যুৎ খাতের অংশীদারদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৬ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনান্তে সকল অংশীদারগণ জ্বালানি ও বিদ্যুৎ খাতে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সংঘবদ্ধ হয়ে কাজ করবেন মর্মে সংকল্পবদ্ধ হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com