কমলগঞ্জে প্রগতি লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

July 28, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বীমাগ্রাহক তাজউদ্দীন আহমদ এর মৃত্যুতে সাড়ে ৪ লক্ষ ৫০ হাজার টাকার মৃত্যুদাবীর চেক প্রদান করা হয়। ২৮ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় আলীনগর ইউনিয়নের যোগীবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী।
প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: এর শমশেরনগর শাখার ম্যানেজার নুরুল মোহাইমীনের সভাপতিত্বে ও নজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: ফারুক মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যোগীবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি সাহানুর আহমদ, শিক্ষক খাইরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনজুর আহমদ, সমাজসেবক সোহেল আহমদ, ডালিম তাঁতি প্রমুখ।
অনুষ্ঠানে মৃত বীমাগ্রাহক তাজউদ্দীন আহমদ এর মনোনীতক জহুরা বিবির হাতে সাড়ে ৪ লক্ষ ৫০ হাজার টাকার মৃত্যুদাবীর চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com