জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা যন্ত্রসঙ্গীত উৎসব ২০২২
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে ২৯ জুলাই অনুষ্ঠিত হলো “জেলা যন্ত্রসংগীত উৎসব ২০২২”। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা ও আবৃত্তি প্রশিক্ষক সুশিপ্তা দাশের সঞ্চালনায়। অনুষ্ঠানে শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা পর্ব শুরু হয়, উদ্বোধনী বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার। এরপর প্রশিক্ষক গিটারবাদক নিউটন বিশ্বজিৎ দেবের পরিচালনায় শিল্পকলা একাডেমির আয়োজনে দশদিনব্যাপী গীটার প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের পরিবেশনা উপস্থাপন করে, পরে তাদের মাঝে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সনদ বিতরণ ও বক্তব্য রাখেন। পরবর্তীতে পরিবেশিত হয় বিভিন্ন যন্ত্রের সুরের পরিবেশনা। গীটারে সুর তোলেন নিউটন দেব, কীবোর্ডে কাজল মল্লিক ও অর্পিতা সূত্রধর, মৃদঙ্গ পরিবেশন করেন বিধান চন্দ্র সিংহ ও তার দল, দোতারা ও বেহালা পরিবেশন করেন এসডি শান্ত ও তার দল, তবলা পরিবেশন করেন ওস্তাদ রামগোপাল দাশ ও তার দল, ঢাকা থেকে আগত আমন্ত্রিত শিল্পী এবাদুল হক সৈকত সেতার বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন, সরোদ বাজিয়ে দর্শকের মন জয় করেন এ প্রজন্মের দুই তরুণ শিল্পী ইসরা ফুলঝুরি খান ও ইলহাম ফুলঝুরি খান। সবশেষে সমাপনী বক্তব্য প্রদান করেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য সঙ্গীতপিপাসু সাংস্কৃতিক ব্যক্তিত্ব,দর্শক,সরকারী বেসরকারী কর্মকর্তা, শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



মন্তব্য করুন