
স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে গ্রেটার সিলেট এসোসিয়েশন, লুটিন ইউ কে কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্হ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার ১ আগষ্ট দুপুরে জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে ১০০ জন উপকারভোগী মানুষের মাঝে এ ত্রাণ বিতরণকালে গ্রেটার সিলেট এসোসিয়েশন লুটিন, (ইউ কে) এর সদস্য সচিব শহীদুল করিম পারভেজ এর সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মাসুক মিয়া, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির দারা,বিশিষ্ট ব্যবসায়ী ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক নুরুল ইসলাম জুবেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিপার রেজা, উপজেলা যুবলীগ নেতা আব্দুল মুমিত রুবেল,আন্জুমানে আল ইসলাহ নেতা ও সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক এম এ মকসুদ জুনেদ।
জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার হাঃ জামাদুল ইসলাম, সহঃ শিক্ষক মোঃ নাজিম উদ্দীন, হাফিজুর রহমান প্রমুখ।
সভায় দোয়া পরিচালনা করেন জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা (হিফজ শাখা) প্রধান শিক্ষক হাঃ বদরুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.